উপদেষ্টা হাসান আরিফের ছেলের সাবেক স্ত্রীর মামলায় প্রতিবেদন দাখিলের নির্দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ । ৮:৫৬ অপরাহ্ণ

মারুফ সরকার, নিজস্ব প্রতিবেদক :

শ্লীলতাহানিসহ হত্যাচেষ্টার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের বিরুদ্ধে করা মামলায় আগামী ২২ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

গত ২ ডিসেম্বর মুয়াজ আরিফের সাবেক স্ত্রী মোসা. নীলা ইসরাফিল বাদি হয়ে ঢাকার রমনা থানায় নারী নির্যাতনের অভিযোগে এ মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন
বুধবার (৪ ডিসেম্বর) মামলাটির এজাহার আদালতে আসে। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তা গ্রহণ করে আগামী ২২ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে রমনা মডেল থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

মামলায় বলা হয়, গত ২৯ নভেম্বর বিকেলে মুয়াজ আরিফ তার সাবেক স্ত্রী নীলাকে ঢাকা ক্লাবের বারে নিয়ে তার শ্লীলতাহানি করেন এবং হত্যাচেষ্টা চালান।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন