বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের ০২ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ । ২:৪৮ অপরাহ্ণ

জহিরুল হক,বরগুনা জেলা প্রতিনিধি :

গতকাল (৭ জানুয়ারি) সকাল ৯.৩০ ঘটিকায় বরগুনায় মাননীয় জেলা ও দায়রা জজ মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় ঊপদেষ্টা, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, বাংলাদেশ সচিবালয় বরাবর ০২ দফা দাবিতে স্মারকলিপি পেশ করেন বিচার বিভাগীয় অ্যাসোসিয়েশন বরগুনা জেলা শাখা।

বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে স্মারকলিপিপেশ করা হয়েছে।

তাদের দাবি দুটি হল (১) বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করা;

(২) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা- কর্মচারী নিয়োগ, বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করা।

এ সময়ে উপস্থিত ছিলেন বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন বরগুনার সভাপতি মো: আকতার হোসেন, সাধারণ সম্পাদক মো: আমান উল্লাহ সহ সংগঠনের সিনিয়র নেতারা।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন