আবুল কালাম আজাদ:
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলার বামনা উপজেলাধীন ১নং বুকাবুনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড লক্ষ্মীপুরায় গতকাল ১৪/০৩/২০২৫ শুক্রবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনা উপজেলা আমির হাফেজ মাওঃ সাইদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন-
বামনা উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ সাইফুল্লাহ মানসুর, সাবেক উপজেলা আমির মাস্টার মোঃ হারুন অর রশিদ, লক্ষ্মীপুরা ইসলামি সমাজকল্যাণ পাঠাগার এর সভাপতি মুহঃ আবুল কালাম আজাদ, বুকাবুনিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ আব্দুর রহিম, রামনা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওঃ আবু ছালেহ।
আরো উপস্থিত ছিলেন বুকাবুনিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ও লক্ষ্মীপুরা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মহিদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা ও বামনা সদর আর রশিদ ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মোঃ ওবায়দুর রহমান, বুকাবুনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান মাসুম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড সভাপতি সেক্রেটারী রুকন ও কর্মী বৃন্দ।
লক্ষ্মীপুরা জামায়াতের ইফতার মাহফিলে উপজেলা আমির হাফেজ মাওঃ সাইদুর রহমান তার বক্তব্যে বলেন জামায়াত বাংলাদেশ কে একটি ইসলামী কল্যাণ রাস্ট্রে পরিনত করতে চায় সে জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনারা যদি আগামী নির্বাচনে জামায়াত কে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেন তাহলে জামায়াত এ দেশকে দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত, সুদ মুক্ত, যাকাত ভিত্তিক ইসলামি কল্যাণ রাস্ট্রে পরিনত করবে, যে সমাজে মাদক থাকবেনা, চুরি থাকবেনা বেকারত্ব থাকবেনা ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে লক্ষ্মীপুরা ইসলামি সমাজকল্যাণ পাঠাগারের সভাপতি মুহাম্মদ আবুল কালাম আজাদ লক্ষ্মীপুরার সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে বলেন আমরা আমাদের এই গ্রাম কে আদর্শ গ্রামে পরিনত করতে চাই, সেজন্য আমাদের এই লক্ষ্মীপুরা গ্রাম কে মাদক মুক্ত, চোর ডাকাত সন্ত্রাস ও চাদাবাজ মুক্ত করতে হবে, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ও বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজ গ্রামে রুপান্তরিত করতে হবে আর এটা করতে হলে সকল গ্রামবাসীর সহযোগিতা প্রয়োজন, তিনি বলেন আপনারা যদি জামায়াতের হাত কে শক্তিশালী করেন, আদর্শ গ্রাম বিনির্মাণে সহযোগিতা করেন তাহলে আপনাদের একটি আদর্শ গ্রাম উপহার দিতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। প্রায় পাঁচ শতাধিক গ্রামবাসী সমস্বরে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুরা (৩নং ওয়ার্ড) সভাপতি মাস্টার মুহাম্মদ ইব্রাহীম খলিল এবং অনুষ্ঠান সঞ্চালক ছিলেন ওয়ার্ড সেক্রেটারী মাওঃ মুহাম্মদ ইসমাইল হোসেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ । ১:১৩ অপরাহ্ণ