রেজাউল করিম মনিরের লক্ষ্মীপুরা ইসলামী সমাজকল্যাণ পাঠাগার পরিদর্শন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ । ৯:১৮ অপরাহ্ণ

আবুল কালাম আজাদ:

লক্ষ্মীপুরা ইসলামী সমাজকল্যাণ পাঠাগার পরিদর্শন ও পাঠাগার কমিটির সাথে মতবিনিময় করেন, লক্ষ্মীপুরার কৃতি সন্তান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ম্যানেজার, সাবেক মেধাবি ছাত্রনেতা, রেজাউল করিম মনির সিকদার, উক্ত মতবিনিময় এ আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরা ইসলামী সমাজকল্যাণ পাঠাগার এর সভাপতি, সাবেক ছাত্র নেতা, আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুরা (৩নং ওয়ার্ড) এর সভাপতি মোঃ ইব্রাহিম খলিল মাহবুব ও সেক্রেটারী মোঃ ইসমাইল হোসেন পাহলোয়ান।
রেজাউল করিম মনির সিকদার পাঠাগার ও সাংগঠনিক বিভিন্ন খোজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

তার এই আকস্মিক পরিদর্শন ও মতবিনিময়ের জন্য লক্ষ্মীপুরা ইসলামী সমাজকল্যাণ পাঠাগারের সভাপতি আবুল কালাম আজাদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুরা ৩নং ওয়ার্ড) এর সভাপতি ইব্রাহীম খলিল মাহবুব ও সেক্রেটারী ইসমাইল পাহলোয়ান তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন