নারায়ণগঞ্জ দুই দিনে ৬ লাশ, জনমনে আতংক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ । ১১:২২ পূর্বাহ্ণ

মোঃ জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার আইনশৃলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। জেলায় একের পর এক ঘটছে অঘটন। ফলে জনমনে আতংক বিরাজ করছে। গত ২৪ ঘটায় নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলো, রুপগঞ্জের দেলোয়ার (৩০) ও অঞ্জাত নবজাতক ও সোনারগাঁয়ের বৃদ্ধ সিরাজুল (৭০) । শনিবার (১২ এপ্রিল) জেলার সোনারগাও এবং রুপগঞ্জ থেকে এ লাশ গুলো উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে জেলার সিদ্ধিরগঞ্জে মিজমিজি পশ্চিম পাড়া বড়বাড়ি এলাকার মরহুম আক্তার হোসনের ভাড়া বাড়ির পাশ থেকে মা-শি সন্তানসহ তিনজনের বস্তাবন্দি খন্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এনিয়ে গত দু’দিনে ছয় লাশ লাশ উদ্ধারের ঘটনাতো জেলা জুড়ে জনমনে সৃষ্টি হয়েছে আতংক। আর সচেতন মহল বলছেন নারায়ণগঞ্জ জেলার আইনশৃলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।
পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রুপগঞ্জ উপজেলার পূর্বাচলের এক নম্বর সেক্টর একটি প্লট থেকে দেলোয়ার হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় লাশের পাশ থেকে একটি রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার হোসেন কিশোরগঞ্জ সদর থানার শোলাকিয়া এলাকার আবু সাঈদের পুত্র ।
পুলিশের ধারণা, রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা উপর্যুপরি ছুরিকাঘাতে ওই যুবককে হত্যা করে এখানে ফেলে গেছে।
অপরদিকে শনিবার বেলা ১১টার দিকে দাউদপুরে ডেমরা কালীগঞ্জ সড়কের খৈশার এলাকায় পরিত্যক্ত ভিটি থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
অদিকে শনিবার সকালে সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকায় মেঘনা শাখা মেনিখালি নদীর পাশের বালুর মাঠের ঝোপ থেকে বৃদ্ধ সিরাজুল ইসলাম (৭০) এর লাশ উদ্ধার করা হয়।
এর আগে গত ৬ এপ্রিল বিকেলে তিনি নিখোঁজ হন। নিহত সিরাজুল ইসলাম একই ইউনিয়নের ঝাউচর গ্রামের বাসিন্দা। নিখোঁজের পর তার ছেলে শামীম রেজা বাদী হয়ে ৭ এপ্রিল সকালে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।
পুলিশের ধারণা, বৃদ্ধ সিরাজুল ইসলাম ঘটনালে স্ট্রোক কিংবা অসুস্থ হয়ে পড়ে আর উঠতে পারেননি।
রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী ও সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান জানান, পুলিশ উদ্ধারকৃত মরদেহ গুলো ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। লাশ উদ্ধারের ঘটনায় পৃথক পৃথক আইনীব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন