শীতলক্ষ্যা নদীর দূষণ রোধে অংশীজনের সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ । ৭:৩৬ অপরাহ্ণ

মোঃ জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

আজ শনিবার ২৬/০৪/২০২৫ ইং সকাল ১০ ঘটিকায় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত শীতলক্ষ্যা নদীর দূষণ রোধে করণীয় ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “শীতলক্ষ্যা নদীর দূষণ রোধে অংশীজনের সেমিনার” অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের ‘আলী আহমেদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন’ আয়োজিত এ সেমিনারে সরকারি কর্মকর্তা, পরিবেশবিদ, স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, নাগরিক সমাজের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সেমিনারে বক্তারা শীতলক্ষ্যার পানি দূষণের ভয়াবহ অবস্থা তুলে ধরে বলেন শিল্পবর্জ্য, অপরিকল্পিত নগরায়ন ও নৌযান থেকে ফেলা বর্জ্যের কারণে শীতলক্ষ্যার পানি দূষিত হচ্ছে। এ অবস্থার পরিবর্তনে কঠোর আইন প্রয়োগ, শিল্পপ্রতিষ্ঠানে ইটিপি (Effluent Treatment Plant) স্থাপন ও সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়।
প্রধান অতিথি অতিরিক্ত মহাপরিচালক ডঃ মুহাম্মাদ সোহরাব আলি বলেন, “শীতলক্ষ্যা আমাদের জীবনের অংশ। নদী রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রশাসন নিয়মিত মনিটরিং বাড়াবে এবং দূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নারায়ণগঞ্জ জনাব মো: মাশফাকুর রহমান বলেন “শুধু প্রশাসনের উদ্যোগ নয়, স্থানীয় জনগণ এবং শিল্পপ্রতিষ্ঠান গুলোকেও নদী রক্ষায় এগিয়ে আসতে হবে।”
সেমিনারে অংশগ্রহণকারীরা শীতলক্ষ্যা নদীর দূষণ রোধে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ ছাড়াও সেমিনারে বিশেষ ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ আবুল কালাম আজাদ পরিচালক (ঢাকা অঞ্চল) পরিবেশ অধিদপ্তর ঢাকা, সভাপতির দায়িত্ব পালন করেন জনাব এ এইচ রাশেদ উপপরিচালক।
সেমিনারের আয়োজকরা জানান, শীতলক্ষ্যা নদী বাঁচাতে ধারাবাহিকভাবে এ ধরনের সংলাপ ও কর্মসূচি চলবে।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন