সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৪ মে, ২০২৫ । ৪:৪০ অপরাহ্ণ

মোঃ জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা এলাকায় কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান রায়হান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৩ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর নারায়ণগঞ্জের ডন চেম্বার এলাকার বাসিন্দা শামীম খানের ছেলে। এ ঘটনায় শুক্রবার দিনগত রাতে নিহতের বাবা সামীম খান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপের মধ্যে পূর্ব বিরোধের জেরে শুক্রবার রাতে ধনকুন্ডা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় আব্দুল্লাহ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত আব্দুলার বড় ভাই রোহান জানান, তারা ই ভাই বাবার সাথে ঢাকায় ওয়ার্কশপে কাজ করতো। দুই ভাই এক বোনের মধ্যে সে সবার ছোট।
তিনি আরও জানান, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন