পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কমিউনিকেশন অফ বাংলাদেশ (কব)-এর চেয়ারম্যান ও অগ্রগামী গ্রুপের এমডি মোঃ গোলাম ফারুক মজনু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৬ জুন, ২০২৫ । ১২:৫৪ পূর্বাহ্ণ

বিশেষ প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কমিউনিকেশন অফ বাংলাদেশ (কব)-এর চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক মজনু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“ঈদুল আযহা ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির প্রতীক। এই পবিত্র দিনে আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করি, দরিদ্র-দুস্থদের পাশে দাঁড়াই এবং সমাজে মানবতা ও সাম্যের বার্তা ছড়িয়ে দিই।”

তিনি আরও বলেন,
“বর্তমান বিশ্ব বাস্তবতা আমাদের আরও সংবেদনশীল ও সহানুভূতিশীল হতে শিখিয়েছে। এই ঈদ হোক বিভেদ ভুলে একে অপরকে ভালোবাসার এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনন্য সুযোগ।”

মোঃ গোলাম ফারুক মজনু সকলের জন্য শান্তি, সুস্থতা ও সমৃদ্ধির কামনা করে বলেন,
“আসুন, পবিত্র ঈদুল আযহার শিক্ষা অনুসরণ করে আমরা একটি মানবিক, সহানুভূতিশীল এবং একতাবদ্ধ সমাজ গড়ে তুলি। আল্লাহ্‌ আমাদের সকলের ঈদ আনন্দকে কবুল করুন। ঈদ মোবারক।”

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন