সাংবাদিক রাসেলকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ । ৪:১৭ অপরাহ্ণ

নলছিটি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলার দৈনিক কলমের কন্ঠ ও আধুনিক বাংলার উপজেলা প্রতিনিধি রাসেল খান কে নলছিটি থানায় ডেকে নিয়ে পেল্ডিং মামলায় আটক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি’র নেতৃবৃন্দ।

গতকাল ১৬ জুন ২০২৫ ইং সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপির সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন জুয়েল এক যৌথ বিবৃতিতে জানান, একজন সাংবাদিককে থানায় ডেকে নিয়ে হয়রানি করার জন্য যাচাই বাছাই না করে পেল্ডিং মামলায় গ্রেফতার করা খুবই দুঃখজনক, যা মুক্ত গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘন। অনতিবিলম্বে সাংবাদিক রাসেল খানকে নিঃশর্ত মুক্তির দাবি করেন। নতুবা সাংবাদিক সমাজ মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হবে।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন