বিশেষ প্রতিনিধি:
ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন জসিমকে হাসপাতালে দেখতে ও তার চিকিৎসার খোঁজখবর নিতে গেছেন মালদ্বীপ যুবদলের অন্যতম নেতা আব্দুল মান্নান এবং যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতা মোঃ মিরাজ হোসেন। এসময় তারা তার দুর্ঘটনা ও চিকিৎসা নিয়ে পরিবারের সঙ্গে আলাপ করেন।
এর আগে গত ৩০ আগস্ট শনিবার রাত পৌনে ১২টার দিকে গ্রামের বাড়ি থেকে ফেনী ফেরার পথে জাকির হোসেন জসিম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এ ঘটনায় তার হাত-পা মারাত্মকভাবে ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
পরিবারের দাবি, পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তাকে একটি গাড়ি চাপা দেওয়া হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, সেদিন রাত পৌনে ১২টার দিকে নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান সোনিদিয়া ব্রিক্স ফিল্ড থেকে ফেনীর বাসায় ফেরার পথে মোল্লার টাকিয়া এলাকায় পূর্ব থেকে ওঁৎপেতে থাকা একটি পিকআপ ভ্যান জসিম চেয়ারম্যানকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
বর্তমানে তিনি ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:৩৩ অপরাহ্ণ