সাতক্ষীরার শ্যামনগরে গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ । ৪:০৬ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি:

গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী পবিত্র কোরআন শরিফ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এতিম হিফয শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।

শনিবার শ্যামনগর থানা মসজিদ মাদ্রাসা ও এতিমখানা এবং মাদ্রাসা হাম্যাদীয়া শ্যামনগরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করার লক্ষ্যেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সারাদেশে ধাপে ধাপে মাদ্রাসা ও এতিমখানায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন