বিশেষ প্রতিনিধি:
সাবেক বাকেরগঞ্জ জেলার (বর্তমান বরগুনা জেলা) বামনা উপজেলার কলাগাছিয়া গ্রামের সুপ্রসিদ্ধ ও প্রভাবশালী জমিদার ও রাজনৈতিক পরিবারে অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান (মামুন) ১৯৫৩ সনে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম সৈয়দ নাজমুল আহসান এবং মাতার নাম বেগম ফায়জুন্নেসা খাতুন জাহিদী কুরাইশী। তারঁ দাদা সৈয়দ আবি মোহাম্মদ আহসান বামনার জমিদার ছিলেন এবং স্থানীয় সরকারের প্রেসিডেন্ট ছিলেন। তাঁর নানা খন্দকার আবদুল মোমিন চট্রগ্রাম বিভাগের প্রথম মুসলিম কমিশনার ছিলেন। তাঁর পিতা সৈয়দ নাজমুল আহসান কলিকাতা ও চট্রগ্রামের পোর্ট হজ¦ অফিসার ছিলেন। তিনি সামাজিক ও রাষ্ট্রীয় কাজে বিশেষ অবদানের জন্য তৎকালীন সরকার থেকে খান সাহেব উপাধি লাভ করেন। তাঁর এক চাচা সৈয়দ আবু নসর জিয়াউল আহসান পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার,আরেক চাচা সৈয়দ কামরুল আহসান পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এবং বড় ভাই সৈয়দ রাহমাতুর রব ইরতিজা আহসান বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ছিলেন। তাঁর চাচাতো মামা আল্লামা আবুল হাশিম এবং আপন মামা মোঃ আব্দুর রশীদ ভারতীয় আইন সভার সদস্য ছিলেন।
জনাব মুর্তাযা আহসান ১৯৭০ সনে সারওয়ারজান পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি.,ঢাকা সরকারী কলেজ থেকে ১৯৭২ সনে এইচ,এস,সি.,ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ১৯৭৫ সনে লোক প্রশাসন বিষয়ে বি,এ অনার্স,১৯৭৬ সনে একই বিশ^বিদ্যালয় থেকে মাস্টার্স,ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে প্রথম শ্রেণিতে বি,এড এবং ঢাকা ল’ কলেজ থেকে এল,এল,বি পাস করেন।
জনাব মুতার্যা আহসান বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ,বামনার-অধ্যক্ষ,ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপ-পরিচালক, বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান (প্রথম,দ্বিতীয় ও তৃতীয় মেয়াদে),বামনা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (টিসিসিএ)-র চেয়ারম্যান (৬ মেয়াদ) ছিলেন। তিনি বামনার বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ,বামনা সদর আর-রশীদ ফাযিল মাদরাসা,বামনা আই.এ.একাডেমী (কেজি স্কুল),বামনা সৈয়দ নাজমুল আহসান ইনস্টিটিউট (নিম্ন মাধ্যমিক স্কুল)-এর প্রতিষ্ঠাতা এবং ১২ টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোক্তা ছিলেন। তিনি বরগুনা জজ কোর্টের একজন অ্যাডভোকেট।
রাজনৈতিক পরিসরে তিনি বামনা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও বরগুনা জেলা শাখার জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র বরগুনা জেলা কমিটির সাবেক সহ-সভাপতি ছিলেন।
তিনি যে সকল এ্যাওয়ার্ড পেয়েছেন: ১. বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ অধ্যক্ষ- ২০১৭, ২. শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভাষা সৈনিক ড. আব্দুল মতিন স্মৃতি সম্মাননা- ২০১৯, ৩। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা সংসদ এডুকেশন এ্যাওয়ার্ড- ২০২০, ৪। সফল শিক্ষাবিদ ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড ২০২১, ৫। সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ড. মোহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড – ২০২২, ৬। শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য শের-ই-বাংলা ইন্টারন্যাশনাল পীস এ্যাওয়ার্ড-২০২২, ৭। হিউম্যান রাইটস পীস এ্যাওয়ার্ড-২০২৩, ৮। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধি ইন্টারন্যাশনাল পিস এ্যাওয়ার্ড- ২০২৩, ৯। শিক্ষা ও সমাজসেবায় স্বাধীনতা স্মৃতি সম্মাননা- ২০২৪, ১০। শিক্ষা ও সমাজসেবায় নেপাল বাংলাদেশ ফ্রেন্ডসশীপ এ্যাওয়ার্ড- ২০২৪, ১১। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শহীদ জিয়া স্মৃতি সম্মাননা এ্যাওয়ার্ড-২০২৪,১২। শিক্ষা ও সমাজসেবায় আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা এ্যাওয়ার্ড- ২০২৫।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ । ১১:২৫ পূর্বাহ্ণ