বরগুনা জেলা ছাত্রদলের দুই ইউনিট কমিটি অনুমোদন : সভাপতি নাসির, সম্পাদক সজিব ও সাগঠনিক সুজন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ । ৯:৩৫ অপরাহ্ণ

মনোতোষ হাওলাদার:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরগুনা জেলা ছাত্রদলের আওতাধীন বরগুনা জেলার বামনা ও বেতাগী দুই ইউনিট কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল। আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। বামনা উপজেলা ছাত্রদলের ৩০ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি মো: নাসির উদ্দীন জোমাদ্দার, সাধারণ সম্পাদক মো: সজিব হোসেন মুন্না ও সাগঠনিক সম্পাদক মো: সুজন মিয়া নির্বাচিত হন। তারা আগামী ত্রিশ কার্যদিবসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন তারা।
নব নির্বাচিত এ কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের এ নব-নির্বাচিত কমিটি আগামী দিনগুলোতে যাতে তারা মেধাবী শিক্ষার্থীদের আস্থা,বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে পারেন সে দিকে খেয়াল রাখতে হবে।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন