মুজাহিদুল ইসলাম জাবের:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীর ধলিয়া ইউনিয়নের বালুয়া চৌমুহনী ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে যুবদল নেতা আব্দুল কুদ্দুস চৌধুরীর উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ফোরকান। এছাড়া আরও উপস্থিত ছিলেন জসিম মুহুরী, শেখ ফরিদ, লিটন হাজারী, মহিউদ্দিন, মামুন, হালিম, করিম, মানিক, আবদুল মোমিন মিয়াজী, মোঃ সাগর পাটোয়ারী ও মোহাম্মদ আজিজসহ স্থানীয় নেতাকর্মীরা।
আয়োজক যুবদল নেতা আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের মা। আজ তাঁর অসুস্থতার কারণে দেশের মানুষ গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর সুস্থতা কামনায় আমাদের এই দোয়া মাহফিলের আয়োজন। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি দ্রুত আরোগ্য লাভ করবেন।
তিনি আরও বলেন,যুবদলের প্রত্যেক কর্মী তার সুস্থতা এবং দেশের কল্যাণের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
প্রধান অতিথি ও ধলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ফোরকান বলেন
বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। আমরা আজ তাঁর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করেছি।
তিনি আরও বলেন,বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সব সময় জনগণের পাশে আছে এবং দেশনেত্রীর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের।দোয়া মোনাজাত শেষে এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ । ১০:১১ অপরাহ্ণ