বিশেষ প্রতিনিধি:
পর্যটন শিল্পের উন্নয়নে বিশেষ মিটিংয়ে অংশগ্রহণের উদ্দেশ্যে কমিউনিকেশন অব বাংলাদেশ (কব) এর চেয়ারম্যান এবং বিপ্লবী জনতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক গতকাল ২৭ ডিসেম্বর রাতে মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
জানা গেছে, তিনি ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মালদ্বীপে অবস্থান করে পর্যটন শিল্প সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন। এসব বৈঠকে আঞ্চলিক পর্যটন উন্নয়ন, বিনিয়োগ সম্ভাবনা ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ সফর শেষে তিনি আরও কিছু বাণিজ্যিক মিটিংয়ে অংশগ্রহণের জন্য ৩১ ডিসেম্বর মালদ্বীপ থেকে শ্রীলংকার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি ৩ জানুয়ারি পর্যন্ত অবস্থান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটন ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার হবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ । ৬:৪৯ পূর্বাহ্ণ