বরিশাল দক্ষিণ জেলা গণজাগরণ দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ । ১১:২১ অপরাহ্ণ

হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল):

বরিশাল দক্ষিণ জেলা জাতীয়তাবাদী গণজাগরণ দলের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি ২০২৬) আছর নামাজের পর বরিশাল দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমার আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গণজাগরণ দল বরিশাল দক্ষিণ জেলার সভাপতি মো. আবু সুফিয়ান এবং সাধারণ সম্পাদক মো. রাশিদুল ইসলাম হাসান। এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন