হুমায়ুন কবির, বানারীপাড়া প্রতিনিধি:
বানারীপাড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বরিশাল-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় বানারীপাড়া সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ এলাকার বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাইদুল ইসলাম, বানারীপাড়া সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো. পলাশ, মো. সৈকত সরদার, মো. সাইদুল হাওলাদার, মো. আহমেদ হাবিব, চাখার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ হাওলাদারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় জনগণের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে উল্লেখযোগ্য সাড়া লক্ষ্য করা যায় বলে আয়োজকরা জানান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ । ২:১৩ পূর্বাহ্ণ