মাতৃদুগ্ধ পানের গুরুত্ব ও টেকসই উদ্যোগের আহ্বানে লালপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন​”

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ । ১০:৪৮ অপরাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:

“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ কর্মসূচি পালিত হয়।​লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বরকত উল্লাহ।​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা মোঃ হারুনার রশিদ (পাপ্পু)।​সভায় বক্তারা বলেন, নবজাতকের সুস্থ বৃদ্ধি, শারীরিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে জন্মের পরপরই শালদুধ খাওয়ানো অত্যন্ত জরুরি। শিশুর সার্বিক সুরক্ষায় প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ পান নিশ্চিত করার পাশাপাশি মায়ের শারীরিক সুস্থতার ওপরও গুরুত্বারোপ করেন অতিথিরা। একই সাথে মা ও শিশুর একটি সুস্থ-সবল ভবিষ্যৎ গঠনে পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।​উল্লেখ্য, প্রতি বছরের মতো ১–৭ আগস্ট বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। জাতীয় পর্যায়ে শিশুর পুষ্টিমান নিশ্চিতকরণ ও সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে স্থানীয় স্বাস্থ্য বিভাগ এ আলোচনা সভার আয়োজন করে।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন