লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলায় পারিবারিক ও আর্থিক বিবাদের জেরে শাজাহান আলী (৩৯) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গত ০৭ আগস্ট দুপুর ৩টা থেকে রাত ৮টার মধ্যে লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মহারাজপুর গ্রামে নিহতের নিজ বসতবাড়িতে এই ঘটনা ঘটে।নিহত শাজাহান আলী মহারাজপুর গ্রামের মোঃ ছইমুদ্দিন প্রামানিকের ছেলে।স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর আনুমানিক ৩টার দিকে পারিবারিক ও টাকা-পয়সার বিষয় নিয়ে শাজাহান আলীর সাথে তার স্ত্রী মোছাঃ সালমার (৩০) বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে তার স্ত্রী স্থানীয় একটি কওমী মাদ্রাসায় তাদের সন্তানকে দেখতে যান। রাত আনুমানিক ৮টার দিকে স্ত্রী বাড়িতে ফিরে শয়নঘরের কাঠের তিরের সাথে স্বামীকে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বিলমাড়ীয়া বাজারের পল্লী চিকিৎসক মোঃ মমিনুল ইসলামের নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, উক্ত ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা (মামলা নং-৪৭, তারিখ: ০৮/০৮/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এসআই (নিঃ) গৌতম কুমার সাহাকে তদন্তভার অর্পণ করা হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ আগস্ট, ২০২৬ । ৩:৪৭ অপরাহ্ণ