লালপুর (নাটোর) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদী থেকে নাটোরে ইয়াবার চালান সরবরাহ করতে এসে লালপুর থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়।অভিযানকালে মাদক সরবরাহে ব্যবহৃত একটি মোটরসাইকেল, মাদক বিক্রির নগদ ১০,৭৫৭ (দশ হাজার সাতশত সাতান্ন) টাকা এবং যোগাযোগের কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন উদ্ধার ও জব্দ করেছে পুলিশ।লালপুর থানা পুলিশ জানায়, লালপুরে ইয়াবা সরবরাহের গোপন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ । ৭:২৪ অপরাহ্ণ