লালপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ । ১১:২৪ অপরাহ্ণ

​বিশেষ প্রতিনিধি, লালপুর (নাটোর):

নাটোরের লালপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।
​সোমবার (১০ আগস্ট) বেলা আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে লালপুর থানার গোপালপুর উপজেলা চত্বর সংলগ্ন লালপুর প্রেসক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা চত্বরের সামনে একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে আকস্মিক সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
​ঘটনার পর পর স্থানীয় উৎসুক জনতা দুর্ঘটনাস্থলে জড়ো হন। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
​দুর্ঘটনার সঠিক কারণ ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন