হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন রাখার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মমনিরুজ্জামান ওরফে টিটুকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমানের নির্দেশনায় এসআই মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল র্যাবের সহায়তায় অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায় ১৩ আগস্ট ২০২৬ সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন জলসিঁড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মমনিরুজ্জামান ওরফে টিটুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত টিটু বরিশালের বানারীপাড়া উপজেলার ধারালিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, হেরোইন রাখার মামলায় আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের সাজা এড়াতে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে র্যাবের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ । ৯:৫৪ অপরাহ্ণ