লালপুরে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর করুণ মৃত্যু​

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ । ৭:২০ অপরাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরে লালপুরে পুকুরের পানিতে ডুবে সাজিদ হোসেন নামের ৩ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজিদ ওই গ্রামের মোঃ আঃ মতিনের ছেলে।​স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সকাল ১০:০০ ঘটিকার দিকে শিশু সাজিদ তার মা ছাবিনা খাতুনের সাথে গ্রামের বটতলা এলাকায় পাট শুকানোর কাজে যায়। কিছু সময় পর সে খেলাধুলার কথা বলে একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। দুপুর ১২:৫০ ঘটিকার দিকে কাজ শেষে মা বাড়িতে ফিরে ছেলেকে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে দুপুর ১:৩০ ঘটিকার দিকে বাড়ির পূর্ব পাশে নাজমুল মেম্বারের পুকুরে সাজিদকে ভাসমান অবস্থায় দেখা যায়। পরে তাকে দ্রুত পানি থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।​লালপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তেই লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।মোঃআইয়ুব আলী,লালপুর সংবাদদাতা,নাটোর।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন