লালপুরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর ও কর্মকর্তাদের লাঞ্ছিত করার অভিযোগে মামলা, আসামি ৫৮-৬৮ জন​

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ । ১১:৩৭ পূর্বাহ্ণ

লালপুর(নাটোর)প্রতিনিধিঃ

নাটোরের লালপুর উপজেলা পরিষদ কার্যালয়ে ঢুকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-সহ সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত, মারধর ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এতে ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।​লালপুর থান সূত্রে জানা যায়, ঘটনার দিন ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল বাতিলের দাবিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন নেতাকর্মীরা। একপর্যায়ে ৪০ থেকে ৫০ জনের একটি দল ইউএনওর কার্যালয়ে ঢুকে পড়ে হট্টগোল ও স্লোগান দিতে থাকে।​এজাহারের বিবরণ অনুযায়ী, বিক্ষুব্ধ ব্যক্তিরা কার্যালয়ে ঢুকে কর্মকর্তাদের ওপর নিয়োগের ফলাফল বাতিলের জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করে এবং অসৌজন্যমূলক আচরণ শুরু করে। ঘটনার একপর্যায়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে মারধর করে তার পরনের শার্ট ছিঁড়ে ফেলা হয় এবং উপজেলা আইসিটি কর্মকর্তাকে ধাক্কা দেওয়া হয়। এছাড়া, কার্যালয়ের চেয়ার-টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র লাথি মেরে এলোমেলো করে দেওয়া হয়।​অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা ইউএনওর কক্ষের সিসিটিভি ক্যামেরা বন্ধ করার জন্য চাপ দেয় এবং একপর্যায়ে সিসিটিভি ক্যামেরার তার ছিঁড়ে ফেলে। বেশ কয়েকজন মিলে ইউএনওকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলে ভেতরের নেতাকর্মীরা ইউএনওর শরীর ও পুরো কক্ষ লক্ষ্য করে ডিম ছুড়ে মারে। পরবর্তীতে উপস্থিত কর্মকর্তাদের প্রাণনাশের হুমকি দিয়ে তারা পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে জড়ো হয়।​এ বিষয়ে লালপুর থানার পুলিশ জানায়, এজাহারের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।#মোঃআইয়ুব আলী

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন