লালপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা​

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২২ আগস্ট, ২০২৬ । ৩:২৮ অপরাহ্ণ

মোঃআইয়ুব আলী লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে পারিবারিক বিরোধের জেরে জান্নাতী খাতুন রুনা (১৮) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার মহারাজপুর গ্রামের মোঃ সম্রাট হোসেনের স্ত্রী।​
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট (শুক্রবার) রাত অনুমান ১১:৪০ ঘটিকার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে জান্নাতী খাতুনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি বাড়িতে থাকা বিষ পান করেন। বিষক্রিয়া বুঝতে পেরে স্বামী ও পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন।​পরদিন ২২ আগস্ট (শনিবার) ভোর ৫:০০ ঘটিকার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।​এ বিষয়ে লালপুর থানা পুলিশ জানায়, উক্ত ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের নিকট হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থাধ গ্রহণের জন্য রাজপাড়া থানাকে বার্তা প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন