লালপুরে স্যালোচালিত ট্রলির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক​

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ । ৬:৪৯ অপরাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে দ্রুতগতির একটি স্যালোচালিত গাড়ির ধাক্কায় শাহজাহান (৩৫) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় স্যালোচালিত গাড়ির চালক সবুজ আলীকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।​আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের আট্টিকা আমড়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।​নিহত শাহজাহান রাজশাহীর বাঘা উপজেলার গৌরাঙ্গাপুর গ্রামের বাসিন্দা। আটক সবুজ আলী একই উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সময় লালপুরগামী একটি যাত্রীবাহী ইজিবাইক আট্টিকা আমড়াতলা এলাকায় সড়কের পাশে থামিয়ে চালক শাহজাহান বৃষ্টির পর্দা নামাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির স্যালোচালিত গাড়ি ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক শাহজাহান ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।​দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক স্যালোচালিত গাড়ির চালক সবুজ আলীকে আটক করে লালপুর থানা পুলিশে সোপর্দ করেন।​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গাড়িচালক সবুজ আলী পুলিশ হেফাজতে রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন