লালপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আদালতে সোপর্দ​

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ । ৬:৫১ অপরাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ আশিষ লাল ভৌমিক (৫১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।​
আজ সোমবার (২৪ আগস্ট) দুপুর ২:৩০ ঘটিকায় লালপুর থানার এসআই (নিরস্ত্র) সঞ্জয় কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন।​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের আজিমনগর রেলওয়ে স্টেশনের পশ্চিমে মোঃ সাবুর আলীর খড়ির আড়তের পেছনের পাকা রাস্তার ওপর এ অভিযান চালানো হয়। এসময় আশিষ লাল ভৌমিকের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।​গ্রেফতারকৃত আশিষ লাল ভৌমিক লালপুর থানার মধুবাড়ী গ্রামের ব্রজেন্দ্র নাথ ভৌমিকের ছেলে।​লালপুর থানা সূত্রে জানা গেছে, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।​আজই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন