মোঃআইয়ুব আলী,লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি হ্যাকিং ও চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে সাইবার প্রতারণায় ব্যবহৃত ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়।মঙ্গলবার (২৫ আগস্ট) ভোররাতে উপপরিদর্শক (এসআই) মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মহারাজপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলেন— মহারাজপুর মধ্যপাড়া এলাকার মোঃ বাবুল আহম্মেদ (২৮) ও মোঃ ওমর ফারুক (১৯), আব্দুলপুর (বাঁশবাড়িয়া) এলাকার মোঃ সাব্বির হোসেন ওরফে শান্ত (২২) এবং মহারাজপুর এলাকার মোঃ মাহফুজ হোসেন (২১)।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিদগত রাত অর্থাৎ ২৫ আগস্ট ভোর ০৩:২৫ ঘটিকার সময় মহারাজপুর মধ্যপাড়ার সাগর আহম্মেদের বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় ওই চারজনকে হাতেনাতে আটক করা হয়।পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ১ নম্বর আসামি মোঃ বাবুল আহম্মেদের বিরুদ্ধে লালপুর থানায় পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ । ৩:২৭ অপরাহ্ণ