লালপুরে সার বিতরণে অনিয়ম, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা​

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ । ১০:০২ অপরাহ্ণ

মোঃআইয়ুব আলী লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নে সার বিতরণে অনিয়মের অভিযোগে এক বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।​মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) চংধুপইল ইউনিয়নে পরিচালিত এক অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই জরিমানা করেন।​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চংধুপইল ইউনিয়নে সার বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স আকাশ এন্টারপ্রাইজ’-এ সার বিতরণে অনিয়মের সত্যতা মেলে। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।​অভিযানে লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং আব্দুলপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের মাঝে সার বিতরণে যেকোনো প্রকার কারসাজি, কৃত্রিম সংকট তৈরি বা অনিয়মের বিরুদ্ধে লালপুর উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন