উইমেন এমপাওয়ারমেন্ট এ্যাওয়ার্ড পেলেন শিউলী রোজা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ । ৫:৪৭ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি:

সাংবাদিক ও ডিজিটাল ক্রিয়েটর শিউলী রোজা সম্প্রতি উইমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। ২৭ সেপ্টেম্বর কক্সবাজারে আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষ্যে “পর্যটনের উন্নয়নে করণীয়” শীর্ষক একটি অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়, যা আয়োজন করেছিল সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ।

শিউলী রোজা এর আগেও নারী ও শিশুদের নিয়ে প্রতিবেদন করায় বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছেন।
সাংবাদিকতার ছয় বছরের ক্যারিয়ারে তিনি ইতোমধ্যে বেশ সুনাম অর্জন করেছেন।

পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন, “নারী ও শিশুরা এখনও অনেক ক্ষেত্রে সমাজে অবহেলিত। তাদের নিয়ে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি।”

পর্যটনে নারীর সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দিয়ে শিউলী রোজা বলেন, ২০২৩ এর তথ্যমতে বাংলাদেশের পর্যটনে নারীর অংশগ্রহণ মাত্র ১৪.০৬ শতাংশ। এই সংখ্যা বৃদ্ধি করতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন