বাংলাদেশ সংবিধান সংস্কারে ইনসানিয়াত বিপ্লবের ১৮ প্রস্তাব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ । ৮:২৩ অপরাহ্ণ

মারুফ সরকার, রিপোর্টার :

রাষ্ট্রের সর্বস্তরে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও জবাবদিহিতা নিশ্চিতকরণে রাষ্ট্র যেন মুক্ত থাকে সেই লক্ষে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ সংস্কারের জন্য ১৮ টি সংস্কার প্রস্তাব করেছে মানবতা ভিত্তিক রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনের এমপি হোস্টেলে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ এর কাছে সংস্কার প্রস্তাব পেশ করেন দলটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। পরে সাংবাদিকদের তিনি বলেন, দেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সংস্কারের বিষয়টি গুরুত্ব দিয়েছেন তারা। জানান, রাজনৈতিক দল হতে হলে কোনো একক ধর্ম, একক জাতীয়তাবাদ ও একক মতবাদ থাকা যাবে না। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়নে জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের দাবিও জানান তিনি। এসময় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ সংস্কারের প্রস্তাবনার কথা তুলে ধরেন আল্লামা ইমাম হায়াত।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব শেখ রায়হান রাহবার, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আবরার চিশতি,আহমদ শাহ মোর্শেদ (প্রেসিডিয়াম সদস্য), আওয়াল কাদরী(প্রেসিডিয়াম সদস্য), সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ, দপ্তর সম্পাদক মাঈনুদ্দিন টিটু, কৃষিবিদ মিজানুর রহমান আখন্দ(অর্থ সম্পাদক) প্রমুখ ব্যক্তিবর্গ।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন