ফিলিস্তিনের উপর জায়নবাদী ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বামনায় বিক্ষোভ সমাবেশ, ইসরায়েলি পণ্য বয়কটের ডাক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ । ৯:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব ভুখন্ড থেকে ফিলিস্তিনকে মুছে দিতে দেশটির ওপর ইসরায়েলের নির্মম হামলার প্রতিবাদ ও গাজাবাসীর ডাকা হরতালের সমর্থনে বরগুনার বামনা উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে বামনা উপজেলা সর্বস্তরের মুসলিম জনতা।

সোমবার বিকালে উপজেলার গোলচত্বরের স্মৃতিসৌধের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল বের করে বামনা উপজেলা সর্বস্তরের মুসলিম জনতা।

জায়নবাদী ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বামনা উপজেলার সকল স্তরের কাঁধে কাধ মিলিয়ে প্রতিবাদ করে। এই বিক্ষোভ মিছিলো অংশ নেয়া জনতা স্লোগান দেন ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও ভেঙে দাও’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ’সহ নানা স্লোগান।

তারা বলেন, বামনার জনগণকে ইসরায়েলের সকল পণ্য বয়কট করার আহ্বান করা হয় বিক্ষোভ সমাবেশ থেকে। বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পাশে দাঁড়ানো আহ্বান করেন তারা। বলেন, ইসরায়েল একটা জাতিকে ধ্বংস করে ফেলছে। এটা মেনে নেওয়া সম্ভব নয়। এই মানববন্ধন থেকে ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘ থেকে শুরু করে বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই।

মিছিল শেষে বামনা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তুজা আহসান মামুন বলেন, বামনায় আর ইসরায়েলি পণ্য আর বিক্রি না করার আহ্বান জানান। তিনি বলেন, এই ইস্যুতে দেশ বা বিশ্বাবাসী থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে তার সঙ্গে বামনাবাসী থাকবে। বক্তব্যে শেষে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করা হয়।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন