চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের দাবিতে বরগুনা ফোরামের মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ । ৫:৪৭ অপরাহ্ণ

আবুল কালাম আজাদ

বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের জন্য চীন সরকারের অনুদানে ৩টি বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।
সেই হাসপাতালের একটি যাতে অবহেলিত ও অনুন্নত বরগুনায় প্রতিষ্ঠা করা হয় তার দাবিতে আজ ২৩/০৪/২০২৫ বুধবার বেলা ৩:০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা ফোরামের সভাপতি আলহাজ্ব ডাক্তার সুলতান আহমদ, সভাপতিত্ব করেন ফোরামের সহ-সভাপতি আলহাজ্ব আ ন ম বজলুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাথরঘাটা ফোরামের সাধারণ সম্পাদক মাওঃ মোস্তাফিজুর রহমান শাহিন, তালতলি ফোরামের সহ-সভাপতি নোমান সিকদার, আরো উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা ফোরামের সাধারণ সম্পাদক ইত্তিজা হাসান ফরিদ, বরগুনা জেলা ফোরামের প্রচার ও মিডিয়া সম্পাদক এবং বামনা ফোরামের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বিশিষ্ট আইনজ্ঞ অ্যাডভোকেট মাসুম বিল্লাহ, সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন নিলু সোশ্যাল অর্গানাইজার ও বামনা ফোরামের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত মানববন্ধনে বক্তারা বরগুনার মানুষের চিকিৎসা ব্যবস্থার জনদূর্ভোগ লাগবে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ হাসপাতাল বরগুনা জেলায় স্থাপনের জোর দাবি জানান।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন