মোঃমাহমুদুউল্লাহ্ রিয়াদ
বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
বামনা ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বামনা উপজেলা পরিষদ চত্ত্বরে এ বিতরণ উদ্বোধন করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃনিকহাত আরা । বামনা কৃষি অফিসার মোসাঃফারজানা তাসমিন সভাপতিত্বে সভায় প্রধান অতিথি মোসাঃনিকহাত আরা বলেন,বামনা উপজেলা কৃষিতে উদ্বৃত্ত জেলা। আগামীতে এ ধারা অব্যাহত রাখতে কৃষকদেরকে কৃষি বিভাগের পরামর্শ নিতে হবে। এতে এ উপজেলার পাশাপাশি দেশও সমৃদ্ধ হবে।কৃষি বিভাগের পক্ষ থেকে প্রত্যেক কৃষকের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ । ৯:১৫ অপরাহ্ণ