নানা কর্মসূচির মাধ্যমে বরগুনায় ৫আগস্ট উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ । ৮:২৯ অপরাহ্ণ

জহিরুল হক ,বরগুনা:

এরপর বেলা ১১টায় বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ ইব্রাহীম খলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সিভিল সার্জন ডাঃ মোহাম্মাদ আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল। এছাড়াও বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিন ব্যাপী আয়োজনের মধ্যে বিকেল ৪টায় ক্রিড়া সংস্থা এবং সরকারি শিশু পরিবারের মধ্যে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও জুলাই আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় নাটকের আয়োজন করা হয়।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন