বিশেষ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই, কুমিল্লা সদর দক্ষিণ) থেকে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এনআরবি সি আই পি মোঃ গোলাম কবির ভূঁইয়া। গোলাম কবির ভূঁইয়া একজন শিক্ষাবিদ, সমাজকর্মী এবং একজন সফল ব্যবসায়ী। তিনি মাদ্রাসা বোর্ড থেকে এম এ সমমান কামিল ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন ধরে দেশে ও বিদেশে শিক্ষা বিস্তারে কাজ করে আসছেন। পাশাপাশি তিনি সমাজ কল্যাণেও ভূমিকা রেখে আসছেন। কবির ভূঁইয়া সুলতানাত অফ ওমান এর রাজধানী সোহারে অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক। এছাড়া তিনি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মোহাম্মদপুর উইমেন্স কলেজের গভর্নিং বডির দাতা সদস্য। তিনি কর্মজীবনের শুরুতে সোলতানাত অফ ওমানে ইমপোর্ট এক্সপোর্ট ও বিল্ডিং মেটেরিয়ালস এর ব্যবসা শুরু করেন। তারপর তিনি ব্যবসাকে বিকশিত করে সংযুক্ত আরব আমিরাতেও ব্যবসা পরিচালনা করেন। ২০০৯ সালে বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় মো: গোলাম কবির ভূঁইয়াকে বাংলাদেশ সরকার বিশেষ সুবিধা প্রাপ্ত ব্যক্তি SPP হিসেবে স্বীকৃতি প্রদান করে। গোলাম কবির ভূঁইয়া ২০১১ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রথম বারের মত সিআইপি (এনআরবি) নির্বাচিত হন। ২০১৫ ও ২০১৯ সালেও তিনি সিআইপি (এনআরবি) নির্বাচিত হন। ২০১২ সালে ওমান সরকারের পক্ষ থেকে তিনি বিনিয়োগকারী হিসেবে স্বীকৃতি লাভ করেন। ২০১৯ সালে কবির ভূঁইয়া এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য হন। তিনি সবসময় সামাজিক কর্মকান্ডে সক্রিয় রয়েছেন। দেশে-বিদেশে শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি কক্সবাজার সমুদ্র সৈকতের সি আর আর এইচ এর একজন সদস্য। তিনি ২০২৪ সালের ভয়াবহ বন্যায় কুমিল্লা দক্ষিণ-পূর্ব অঞ্চল নাঙ্গলকোটের বন্যা দুর্গত মানুষের দুঃখ-কষ্ট লাগবে একনিষ্ঠভাবে কাজ করেছিলেন। তাদের খোঁজখবর নিয়েছিলেন। তাদের সহযোগীতায় সদা তৎপর ছিলেন। তিনি বলেন আমি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে একজন সম্ভাব্য সতন্ত্র প্রার্থী। আমি নির্বাচিত হয়ে কুমিল্লা-১০ আসনের মানুষের হাতে হাত মিলিয়ে এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ । ৫:৩৮ পূর্বাহ্ণ