ডৌয়াতলায় জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ । ৯:২২ পূর্বাহ্ণ

বিশেষ প্রতিনিধি:

ডৌয়াতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ মজলিসে শুরার সদস্য, বরগুনা জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর এবং বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. সুলতান আহমেদ।

ডৌয়াতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা মো. মোস্তফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি শামীম আহসান এবং বামনা উপজেলা আমীর হাফেজ সাইদুর রহমান।

অনুষ্ঠানে ডৌয়াতলা ইউনিয়ন জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি এবং বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।

কর্মী সমাবেশে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন