গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগঞ্জে হিফয শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ ও নগদ অর্থ বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ । ১২:৪৮ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি :

গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী চলমান পবিত্র কোরআন শরিফ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম কওমি মাদ্রাসা (এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং)-এর হিফয শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দেওয়া হয়েছে।

শনিবার ২৭ সেপ্টেম্বর, গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কার্যালয়ে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ মিরাজ হোসেন নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ করেন। এসময় তিনি বলেন,
পবিত্র কোরআন আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আগামী প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করতে গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন দেশব্যাপী এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে মাদ্রাসা কর্তৃপক্ষ ফাউন্ডেশনের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং শিক্ষার্থীদের কল্যাণে অব্যাহত সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, এর আগে মানিকগঞ্জ ও সাতক্ষীরা জেলার বিভিন্ন মাদ্রাসায়ও পবিত্র কোরআন শরিফসহ নগদ অর্থ বিতরণ করেছে গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন। ভবিষ্যতেও এই কার্যক্রম সারা দেশে পর্যায়ক্রমে চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন নির্বাহী পরিচালক।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন