বরিশাল মুদ্রণ শিল্প মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫ । ৬:৩৫ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি:

বরিশাল মহানগরের সদর রোডস্থ স্কাই লাউঞ্জে বৃহস্পতিবার রাত ৯টায় বরিশাল মুদ্রণ শিল্প মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বরিশাল মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি মো: সুলতান আহম্মেদ।
সাগরকূল প্রিন্টিং এন্ড পাবলিশিং এর স্বত্বাধিকারী মো: নেছার উদ্দিন এর সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন বরিশাল মুদ্রণ শিল্প মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো: মোয়াজ্জেম হোসেন, কোয়ালিটি অফসেট প্রেস এর স্বত্ত্বাধিকারী মোঃ আবু বক্কর সিদ্দিক সোহেল প্রমুখ।
বরিশাল মুদ্রণ শিল্প মালিক সমিতির নির্বাচনী অধিবেশনে সভাপতিত্ব করেন টিপু প্রিন্টিং প্রেস এর স্বত্ত্বাধিকারী মো: মনোয়ার হোসেন। তিনি সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির তালিকা ঘোষণা করেন।
বরিশাল মুদ্রণ শিল্প মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচিতরা হলেন: সভাপতি মো: সুলতান আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি মো: আসাদুজ্জামান, সহ-সভাপতি খিজির হায়াত রুমি, মোঃ আবু বক্কর সিদ্দিক সোহেল, সাধারণ সম্পাদক মো: আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো: তারেক হোসেন, কোষাধ্যক্ষ মো: ইমরান হোসেন, দপ্তর সম্পাদক মো: নেছার উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রেজাউল করিম। নির্বাহী সদস্য অম্লান রায়, মো: আবুল কালাম, মো: উজ্জল শিকদার এবং মো: শহিদুল ইসলাম।
বরিশাল মুদ্রণ শিল্প মালিক সমিতির উপদেষ্টা হলেন-মো: আখতার হোসেন, মো: মনোয়ার হোসেন, মো: আনোয়ার হোসেন, এবং মো: সুমন।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন