খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে এনডিএম সাংগঠনিক সম্পাদক শাহেদুল আজম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ । ১১:৩১ পূর্বাহ্ণ

মারুফ সরকার, নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মত্যুতে শোক জানিয়েছেন এনডিএম এর সাংগঠনিক সম্পাদক শাহেদুল আজম । মঙ্গলবার সকালে তিনি এই শোক জানান ।
শাহেদুল আজম জানান,আজ বাংলাদেশ তার ইতিহাসের এক মহান ব্যক্তিত্বকে হারালো । বেগম খালেদা জিয়া এই দেশকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, মানুষের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন, এবং গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন সংগ্রাম করে গেছেন। ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য, পরিবার ও নিজের নিরাপত্তার চেয়েও তিনি দেশকে অগ্রাধিকার দিয়েছিলেন। নীতির প্রশ্নে তিনি কখনোই আপস করেননি।

হয়তো মানুষের আবার স্বাধীনতার স্বাদ ফিরে আসার পর তিনি অনুভব করেছিলেন, তার দায়িত্ব সম্পন্ন হয়েছে। অগণিত মানুষের ভালোবাসা, সম্মান ও দোয়া সঙ্গে নিয়েই তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।

বাংলাদেশ চিরদিন তাকে সর্বোচ্চ সম্মান, ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। আল্লাহ তাআলা যেন তার ত্যাগ ও অবদানের সর্বোত্তম প্রতিদান দেন এবং তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন।

বিদায়, ম্যাডাম— কৃতজ্ঞ একটি জাতির ভালোবাসা ও সম্মানে আবৃত হয়েই আপনি বিদায় নিলেন। ইতিহাস আপনাকে স্মরণ রাখবে, আর মানুষ আপনাকে হৃদয়ে বহন করে যাবে চিরকাল।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন