বরিশালে DYDF-এর সফট স্কিল প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের নেতৃত্ব উন্নয়ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ । ৪:৩০ অপরাহ্ণ

হুমায়ুন কবির:

The FYL Fund-এর সহায়তায় “Empowering Youth Through a Multi-Layered Model” শীর্ষক প্রকল্পের আওতায় জলবায়ু সংকটে ঝুঁকিপূর্ণ দেশের দশটি জেলায় তরুণ ও তরুণীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্বদানের সক্ষমতা বৃদ্ধি করতে কাজ করছে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF)।
এরই ধারাবাহিকতায় উপকূলীয় জেলা বরিশালে আয়োজন করা হয় “Soft Skill Training on Leadership Development” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত অর্ধশতাধিক তরুণ ও তরুণী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ক্রোধ নিয়ন্ত্রণ, টিম বিল্ডিং, কার্যকর যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও আত্মউন্নয়ন বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। পাশাপাশি দলগত কাজের মাধ্যমে বাস্তবভিত্তিক ও ব্যবহারিক প্রশিক্ষণ আয়োজন করা হয়, যা বাস্তব জীবনে নেতৃত্বের দক্ষতা প্রয়োগে অংশগ্রহণকারীদের সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মানিত উপ-পরিচালক। তিনি বলেন, “বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে দক্ষ, সচেতন ও নেতৃত্বগুণসম্পন্ন তরুণদের বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ তরুণ সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, এই কর্মশালা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে নেতৃত্বদানের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়াবে।
আয়োজকরা জানান, প্রকল্পটির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে তরুণদের দক্ষতা ও নেতৃত্ব উন্নয়নে ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন