ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরগুনার দুটি আসনেই জয়ের সম্ভাবনা বিএনপির

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ । ২:৪৬ অপরাহ্ণ

জহিরুল হক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের সর্ব দক্ষিণের জেলা বরগুনার রাজনীতিতে বইছে উৎসবের হাওয়া। দুটি সংসদীয় আসনের এ জেলায় বিএনপির জয়ের সম্ভাবনাই দেখছেন ভোটাররা। বিশেষ করে বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনে ধানের শীষের প্রার্থী ও মো. নজরুল ইসলাম মোল্লার জয় প্রায় নিশ্চিত বলেই মনে করছেন স্থানীয়রা। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে লড়ছেন ইসলামী আন্দোলনের প্রার্থী কেওড়াবুনিয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা মো.ওয়ালিউল্লাহ।

বরগুনা-২ (পাথরঘাটা- বামনা ও বেতাগী) আসনে লড়াই হবে ত্রিমুখী। এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বিএনপি’র হেভিওয়েট প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক ৩ বারের এমপি আলহাজ্ব নুরুল ইসলাম মনি। অন্যদিকে হাতপাখা প্রতীক নিয়ে লড়ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা আমির মুফতি মিজানুর রহমান কাসেমী অপরদিকে জামায়াত জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন ডাক্তার সুলতান আহম্মেদ।

বরগুনা-১: আসনটি দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে খ্যাত তবে এ বছর নির্বাচনে আওয়ামীলীগ নির্বাচনে না থাকা এবং দীর্ঘ ৩৫ বছর পরে বরগুনা-১ আসনটিতে সদর থেকে বিএনপি’র একজন যোগ্য প্রার্থী দেয়ায় এ আসনে বিএনপির জনপ্রিয়তার পাল্লাই ভারী। দলীয় নেতাকর্মীদের মতে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। ধানের শীষের প্রচারণায় মুখর শহর থেকে গ্রাম প্রতিটি প্রান্ত।
অন্যদিকে, ভোটের মাঠে রয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মোঃ ওয়ালীউল্লাহ তাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে কৌতুহল থাকলেও ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লা এগিয়ে আছেন এ আসনটিতে। এ আসনে অপর দুজন প্রার্থী থাকলেও নির্বাচনী মাঠে তাদের অবস্থান একেবারেই নগণ্য।
বরগুনা-২, আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মনি এই আসন থেকে সাবেক তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। এই আসনটিতে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তার প্রতিদ্বন্দ্বিতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা আমির মুফতি মিজানুর রহমান কাসেমী একেবারেই নতুন প্রার্থী। তিনি এ আসনের ভোটারও নন। এখানে ইসলামী আন্দোলনের ভোট থাকলেও একজন অপরিচিত প্রার্থী হিসেবে তেমন একটা সুবিধা করতে পারবেন না বলেই ধারণা সাধারণ ভোটারদের। আসনটিতে বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থী ডাঃ সুলতান আহমেদ। তার সাথে ধানের শীষের প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হলেও ইসলামী ঘরণার ভোট দুই ভাগে বিভক্ত হলে বিএনপি’র হেভিওয়েট প্রার্থী নুরুল ইসলাম মনির সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে কতটা সক্ষম হবেন এটি নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে সংশয় রয়েছে।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন