নতুন উদ্যমে বরিশাল রেডক্রিসেন্ট: নেতৃত্বে কাউসার রানা, সঙ্গে রিদয় ও ইমরান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ । ১১:০৮ অপরাহ্ণ

হুমায়ুন কবির:

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি-এর বরিশাল ইউনিটের যুব কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আগামী দুই বছরের জন্য নতুন যুব কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে কাউসার আহমেদ রানাকে যুব প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি রিদয় হাওলাদারকে ডেপুটি যুব প্রধান (০১) এবং ইমরান হোসেনকে ডেপুটি যুব প্রধান (০২) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
নবনিযুক্ত যুব প্রধান কাউসার আহমেদ রানা বলেন, “রেডক্রিসেন্টের মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করতে আমরা সবাই মিলে কাজ করব। যুব সমাজকে সম্পৃক্ত করে সেবামূলক উদ্যোগগুলোকে আরও এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।”
ডেপুটি যুব প্রধান (০১) রিদয় হাওলাদার বলেন, “বরিশাল ইউনিটের যুব সদস্যদের নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও সক্রিয় ও সুসংগঠিত করার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করব।”
ডেপুটি যুব প্রধান (০২) ইমরান হোসেন বলেন, “মানবতার সেবায় যুব সমাজকে আরও বেশি সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে এবং দুর্যোগকালীন কার্যক্রমেও আমরা সক্রিয় ভূমিকা রাখব।”
ইউনিট সূত্রে জানা গেছে, নবনিযুক্ত নেতৃবৃন্দ মানবিক সেবা, যুব উন্নয়ন, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন