স্টাফ রিপোর্টার:
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর নব নির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবদুল মান্নানকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
গতকাল ২৫ মে রোজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় মালদ্বীপ থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিটের প্রতিনিধি এবং দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বিমানবন্দরে পৌঁছানোর পর সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় নব নির্বাচিত এই নেতাকে। এ সময় নেতৃবৃন্দ তার প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিক সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
স্বাগত অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বলেন, দেশের সাংবাদিক সমাজের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে সাংবাদিকদের মধ্যে সম্পর্ক উন্নয়নে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় নব নির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণে আমি আন্তরিকভাবে কাজ করে যাব।’
বিমানবন্দরে শুভেচ্ছা বিনিময় শেষে নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন তিনি। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও আন্তরিকতাপূর্ণ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ । ৮:৫৮ অপরাহ্ণ