দ্যা ফ্রেন্ডশিপ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে রাকিব খানকে বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ । ৭:০৬ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি:

দ্যা ফ্রেন্ডশিপ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের টিকিট অপারেটর মো. রাকিব খান সরকারি চাকরিতে যোগদান করায় দীর্ঘদিনের কর্মজীবনের ইতি টেনে ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার থেকে প্রতিষ্ঠানটির দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নেন।

এ উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক আন্তরিক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান রাকিব খানের নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তাঁকে একটি সম্মাননা স্মারক ও সম্মাননা সনদ (সার্টিফিকেট) প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট (Asian Business Partnership Summit)-এর নির্বাহী পরিচালক মো. গোলাম ফারুক মজনু এবং সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম।

বিদায় অনুষ্ঠানে বক্তারা রাকিব খানের কর্মদক্ষতা, সততা ও আন্তরিকতার প্রশংসা করেন এবং সরকারি চাকরির নতুন কর্মজীবনে তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। পাশাপাশি তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধ জীবন কামনা করেন।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন