লালপুরে নারীর কাছ থেকে টাকা ছিনতাই: ৬ ঘণ্টার মধ্যে দুই ছিনতাইকারী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ । ৫:২০ অপরাহ্ণ

​
লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে দিনে-দুপুরে দিনদাপটে এক নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ ছিনতাইকারী দুই সদস্যকে আটক এবং ছিনতাই হওয়া টাকার বড় একটি অংশ উদ্ধার করেছে।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ২০২৬ সকালে মোছাঃ জেসমিন নাহার (৪০) ডাচ বাংলা ব্যাংক লালপুর শাখা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করে চার্জার ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। বেলা ১১টার দিকে বৈদ্যনাথপুর গ্রামস্থ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন পাকা রাস্তার ওপর পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে দুই যুবক এসে চলন্ত অবস্থায় দ্রুততার সঙ্গে তাঁর টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।​এ ঘটনায় ভুক্তভোগী নারী লালপুর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৫, তারিখ: ০৬/০৮/২০২৬, ধারা: ৩৯৪ পেনাল কোড)।​মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আজ ৬ আগস্ট মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘটনার সঙ্গে জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।​গ্রেফতারকৃত আসামিরা হলেন পাবনা জেলার ঈশ্বরদী থানার গোপালপুর বটতলা গ্রামের মোঃ আলমাছ আলীর ছেলে মোঃ সবুজ আলী (২০) এবং ২. নাটোর জেলার লালপুর থানার ঈশ্বরদী ইউনিয়নস্থ ভাদুর বটতলা এলাকার মোঃ শরিফুল ইসলামের ছেলে মোঃ সোহাগ আলী (১৯)।​পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং ছিনতাই হওয়া ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।​আজ (৬ আগস্ট) গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন