লালপুরে খালে গোসল করতে নেমে শিশুর সলিল সমাধি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬ । ৮:১৩ পূর্বাহ্ণ

​লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে বাঁধন (১১) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গত ৮ আগস্ট দুপুরে উপজেলার বড়বড়িয়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।​মৃত বাঁধন বড়বড়িয়া গ্রামের মোঃ বাবু ও মোছাঃ রিনি বেগম দম্পতির ছেলে।​স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১২:২০ থেকে ১২:৪০ মিনিটের মধ্যে বাঁধন বাড়ি থেকে প্রায় আধ কিলোমিটার দূরে স্থানীয় একটি খালে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, উক্ত ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। শিশুটির মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন