লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রি কলেজ পরিদর্শন ও শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন (পুতুল)।কলেজে পৌঁছালে রোভার স্কাউটসের একটি চৌকস দল বর্ণাঢ্য ডিসপ্লে ও কুচকাওয়াজের মাধ্যমে তাঁকে সম্মানজনক ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে প্রতিমন্ত্রী কলেজ প্রাঙ্গণে ‘মিয়াজাকি’ ও ‘বানানা’ জাতের দুটি বিরল ও উন্নত জাতের আমের চারা রোপণ করেন।পরিদর্শন শেষে কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি দেশকে এগিয়ে নিতে তরুণ সমাজকে বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে আত্মনিয়োগ করার আহ্বান জানান।গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: বাবুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মো: নজরুল ইসলাম।সভায় অন্যান্যদের মধ্যে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-সহ এলাকার স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬ । ১০:৫৬ অপরাহ্ণ