লালপুরে সাংবাদিককে লাঞ্ছনার ঘটনায় ছাত্রদলের ৩ নেতা-কর্মী বহিষ্কার​

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ । ২:৩২ অপরাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে লাঞ্ছিত ও অপদস্ত করার অভিযোগে উপজেলা ছাত্রদলের তিন নেতা-কর্মী ও সমর্থককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।​বহিষ্কৃত ব্যক্তিরা হলেন—লালপুর উপজেলা ছাত্রদলের মোঃ জাহিদুল ইসলাম, মোঃ শফিকুর ইসলাম (শফিক) এবং মোঃ মামুন আলী।​উপজেলা ছাত্রদল সূত্রে জানা যায়, সম্প্রতি লালপুরে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। বিষয়টি দলীয় হাইকমান্ড ও স্থানীয় নেতাকর্মীদের নজরে আসলে প্রাথমিক সত্যতা মিল পাওয়ায় এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।​এক বিজ্ঞপ্তিতে লালপুর উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল নেতারা জানান, কোনো ব্যক্তির অপকর্মের দায় সংগঠন নেবে না। বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে সংগঠনের কোনো স্তরের নেতা-কর্মীকে দলীয় বা সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন