লালপুরে হ্যাকিং ও সাইবার প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, মোবাইল ও নগদ টাকা উদ্ধার​

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ । ৩:২৭ অপরাহ্ণ

মোঃআইয়ুব আলী,লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি হ্যাকিং ও চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে সাইবার প্রতারণায় ব্যবহৃত ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়।​মঙ্গলবার (২৫ আগস্ট) ভোররাতে উপপরিদর্শক (এসআই) মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মহারাজপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।​গ্রেপ্তারকৃতরা হলেন— মহারাজপুর মধ্যপাড়া এলাকার মোঃ বাবুল আহম্মেদ (২৮) ও মোঃ ওমর ফারুক (১৯), আব্দুলপুর (বাঁশবাড়িয়া) এলাকার মোঃ সাব্বির হোসেন ওরফে শান্ত (২২) এবং মহারাজপুর এলাকার মোঃ মাহফুজ হোসেন (২১)।​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিদগত রাত অর্থাৎ ২৫ আগস্ট ভোর ০৩:২৫ ঘটিকার সময় মহারাজপুর মধ্যপাড়ার সাগর আহম্মেদের বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় ওই চারজনকে হাতেনাতে আটক করা হয়।​পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ১ নম্বর আসামি মোঃ বাবুল আহম্মেদের বিরুদ্ধে লালপুর থানায় পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন